ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
এখন কে বানাবে আমাকে ডাক্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 3:33 PM

এখন কে বানাবে আমাকে ডাক্তার

এখন কে বানাবে আমাকে ডাক্তার

মাত্র এক টাকার জন্য যাত্রীকে লাথি মেরে বাস থেকে ফেলে দেয়ার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে নগরীর জিইসি মোড়ে মানববন্ধন অংশ নেন শত শত মানুষ। এ সময় এমন বর্বর ঘটনা যেন আর না ঘটে তার জোর দাবি জানান তারা।

নিহত জসিমের মেয়ে অনামিকা বলেন, আমার বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হবে, এখন কে বানাবে আমাকে ডাক্তার?

অধরা স্বপ্ন নিয়ে চলে গেছে বাবা। অনামিকার চোখে এখন কেবলই অন্ধকার ভবিষ্যতের ছায়া।

মাত্র এক টাকার জন্য জসিমের মর্মান্তিক মৃত্যুর দাবিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে নগরীর জিইসি মোড়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধনে অংশ নেন শত শত মানুষ। ছিলেন পরিবার ও এলাকাবাসীও। বেপরোয়া হেলপার ও চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


নিহত জসিমের স্ত্রী বলেন, আমার স্বামীর মৃত্যুর সঙ্গে যারা জড়িত সবাইকে ফাঁসি দেয়া হোক।

এদিকে জসিমের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, দ্রুত সময়ে জসিমের হত্যাকারীর ফাঁসি চাই।

২৫ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদ থেকে বহদ্দারহাট যাওয়ায় সময় ১ টাকার জন্য নগরীর জিইসি মোড়ে যাত্রী জসিমকে লাথি মেরে বাস থেকে ফেলে দেন হেলপার। ২৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হেলপার আরিফ ও চালক রাকিবকে আটক করেন। জসিমের ২ মেয়ে এক ছেলে রয়েছে। তিনি পটিয়ার অধিবাসী ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status