ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সিরিজ বাতিলের বিষয়ে যা জানালো শ্রীলংকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 3:48 PM

সিরিজ বাতিলের বিষয়ে যা জানালো শ্রীলংকা

সিরিজ বাতিলের বিষয়ে যা জানালো শ্রীলংকা

করোনা স্বাস্থ্যবিধি মেনে খেলোয়াড়দের কোয়ারেন্টাইনের শর্ত না মেলায় আপাতত স্থগিত বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর। গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের( বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে এই সফরের সূচি রিশিডিউলের আহ্বান জানানো হয়েছে।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান মহামারি পরিস্থিতির কারণে এই সফর স্থগিত করা হয়েছে। অক্টোবরের ২৩ তারিখে দুই দেশের মধ্যে এই সিরিজ শুরু হওয়ার কথা ছিল।

শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোভিড টাস্কফোর্সের নির্দেশনা অনুযায়ী বিদেশি খেলোয়াড়দের ১৪দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের প্রস্তাব ছিল ১৪দিনের পরিবর্তে খেলোয়াড়দের সাত দিনের কোয়ারেন্টাইনে রাখার। দুই দেশের ক্রিকেট বোর্ড অন্যান্য সব বিষয়ে একমত হতে পারলেও, এই বিষয়টিতে একমত হতে পারেনি শেষ পর্যন্ত।

যে কারণে বিসিবির সভাপতি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে এই সফরের সূচি রিসিডিউলের আহ্বান জানিয়েছেন।

শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাকসা বলেছেন, স্বাস্থ্য বিধি মেনেই আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলা চালিয়ে যেতে আগ্রহী দেশটি। কিন্তু এই মূহুর্তে খেলাধুলা চালিয়ে যাবার জন্য স্বাস্থ্য বিধি উপেক্ষায় আগ্রহী নয় কর্তৃপক্ষ।

তিনি বলেছেন, আমরা খেলা এবং আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু একই সঙ্গে শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোভিড টাস্কফোর্সের নির্দেশনা অনুসারে আমাদের স্বাস্থ্য বিধি অনুসরণ করে সেটি করতে হবে। এখন সমস্ত বিষয় এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, নির্ধারিত সময়ে এই সিরিজটি না খেলার। সূত্র-বিবিসি

সাম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status