ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
দারুণ শুরু থিমের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 3:21 PM

দারুণ শুরু থিমের

দারুণ শুরু থিমের

ইউএস ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্মৃতি এখনও টাটকা। ফরাসি ওপেনেও শুরুটা দারুণ হল ডমিনিক থিমের। কঠিন প্রতিপক্ষ মারিন সিলিচকে সরাসরি ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে সোমবার দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তৃতীয় বাছাই এই অস্ট্রিয়ান তারকা।


হার্ড কোর্টে প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেও থিমের উত্থান রোঁলা গাঁরোর ক্লে কোর্টে। ফরাসি ওপেনে গত দু’বারের রানারআপ তিনি। এবার শিরোপার লক্ষ্যে থিমের শুরুটা হল ফেভারিটের মতোই।


এদিকে নারী এককে কাল শুভসূচনা করেছেন চেক তারকা পেত্রা কিভিতোভা এবং সেরেনা উইলিয়ামস। রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের লক্ষ্যে মার্কিন তারকা সেরেনা ৭-৬ (৭/২), ৬-০ গেমে হারিয়েছেন স্বদেশি ক্রিস্টি আহনকে।


প্রথম রাউন্ডে ফ্রান্সের দোঁদিকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন সপ্তম বাছাই কিভিতোভা।


গ্র্যান্ড স্লামজয়ী তারকাদের মধ্যে আগের দিন প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস ও অ্যান্ডি মারে।

সাম্পাদনায় খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status