ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
স্লোভেনিয়াতে বাংলাদেশিসহ ১১৩ অভিবাসী আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 3:22 PM

স্লোভেনিয়াতে বাংলাদেশিসহ ১১৩ অভিবাসী আটক

স্লোভেনিয়াতে বাংলাদেশিসহ ১১৩ অভিবাসী আটক

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়াতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সোমবার ১১৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃত এ সকল অবৈধ অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি এবং পাকিস্তানি বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের মুখপাত্র আনিকা লেস্কোভিচ দেশটির স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, স্লোভেনিয়াতে এর আগে কখনও এক দিনে এক সাথে এত বিশাল সংখ্যক অবৈধ অভিবাসীদেরকে আটক করার ঘটনা ঘটেনি।

যেহেতু স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী শহর ইলিরস্কা বিস্ট্রাসে এ ঘটনাটি ঘটেছে তাই ধারণা করা হচ্ছে এ সকল অবৈধ অভিবাসীদের বেশির ভাগই ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া হয়ে ইউরোপের অন্যান্য দেশ বিশেষ করে ইতালি, স্পেন, ফ্রান্স এ সকল দেশে পৌঁছানোর জন্য মূলত রুটটি ব্যবহার করতে চেয়েছিলেন বলে ওই আনিকা লেস্কোভিচ দাবি করেন।

অন্যদিকে এ ঘটনায় স্লোভেনিয়ার জনসাধারণের মাঝে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোস জানিয়েছেন, এক সাথে এত বিশাল সংখ্যক অবৈধভাবে অনুপ্রবেশকারীকে আটক করার মধ্য দিয়ে প্রমাণিত হয় স্লোভেনিয়াসহ আশেপাশের দেশগুলোকে ঘিরে মানবপাচারের একটি সুবিশাল চক্র গড়ে উঠেছে।

এর আগেও গত সপ্তাহে স্লোভেনিয়ার অন্য একটি সীমান্তবর্তী শহর ছেলইয়েতে এক লরী থেকে ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত আট মাসে দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সর্বমোট ১০ হাজার ২২৩ জনকে আটক করা হয়েছে যা বিগত বছরের তুলনায় ৩.৩ শতাংশ বেশি।

উল্লেখ্য, স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান এবং মরক্কোর নাগরিক।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status