ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বাকিতে পান-সিগারেট না পেয়ে দোকানিকে খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 1:03 PM

বাকিতে পান-সিগারেট না পেয়ে দোকানিকে খুন

বাকিতে পান-সিগারেট না পেয়ে দোকানিকে খুন

বাকিতে পান-সিগারেট না পেয়ে রাজশাহী নগরীতে আদর (৩৮) নামে এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় সংলগ্ন নগরীর ভেড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আদর ভেড়িপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আবদুল হান্নান বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- কেশবপুর এলাকার বাবর আলীর ছেলে বাপ্পা রাজ (২৮) ও একই এলাকার মৃত আতাহার হোসেনের ছেলে রফিকুল ইসলাম দর্পন (৪৫)।

পুলিশ বলছে, মধ্যরাতে দোকানি আদরের কাছে বাকিতে পান-সিগারেট চেয়েছিলেন এলাকার কয়েকজন লোক। কিন্তু তাতে রাজি হননি আদর। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দোকানিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। কিন্তু জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়।

মামলাটির তদন্ত করেছেন নগরীর রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান।

তিনি বলেন, এরইমধ্যে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এনিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।



সাম্পাদনায় খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status