ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় আসছেন ভারতীয় নতুন হাইকমিশনার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 September, 2020, 1:05 PM

ঢাকায় আসছেন ভারতীয় নতুন হাইকমিশনার

ঢাকায় আসছেন ভারতীয় নতুন হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আগামী ৫ অক্টোবর ঢাকায় আসছেন। শনিবার দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে ইতোমধ্যেই বিক্রম দোরাইস্বামীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি আগামী ৫ অক্টোবর ঢাকায় এসে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এরপর ৮ অক্টোবর তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন।

বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।

এদিকে, বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন। এর আগে ১ অক্টোবর ঢাকা ছাড়বেন তিনি। গত বছরের ১ মার্চ হাইকমিশনার হিসেবে ঢাকায় এসেছিলেন তিনি। রীভা গাঙ্গুলির আগে ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা।

ঢাকায় আসার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন রীভা গাঙ্গুলি দাশ।

সম্পাদনা:  এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status