ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নদী থেকে উঠে আসছে এক একটা কুমির, এলাকায় আতঙ্ক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 September, 2020, 1:03 PM

নদী থেকে উঠে আসছে এক একটা কুমির, এলাকায় আতঙ্ক!

নদী থেকে উঠে আসছে এক একটা কুমির, এলাকায় আতঙ্ক!

নদী থেকে উঠে আসছে এক একটা কুমির ছানা! আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের পূর্ব মেদিনীপুরের নদী উপকূল অঞ্চলে। কিছুদিন আগেই আরেক অঞ্চল খেজুরিতে পরপর দুটি কুমির ছানা উঠে আসে নদী থেকে।

শনিবার জেলার পশ্চিম এলাকা পটাশপুর থেকে উদ্ধার হয়েছে আরও একটি বাচ্চা কুমির! জেলার উপকূল এলাকায় এভাবে একের পর এক কুমির ছানা উদ্ধারের ঘটনায় ধোঁয়াশা বাড়ছে জীববিদদের মধ্যে।  পরপর কুমির ছানা গুলি কিভাবে এইসব নদীতে ঢুকে পড়ল, তা নিয়ে চর্চা চলছে রাজ্যে।

পরপর তিন তিনটে কুমির ছানার সন্ধান পেয়ে অবাক হচ্ছেন সকলেই। সবগুলোরই সন্ধান এ করোনা লকডাউন সময়কালেই পাওয়া গেছে বলে প্রাকৃতিক সুপরিবেশের সুফল কিনা তাও ভাবাচ্ছে জীববিদদের।

পটাশপুরের খরিগেরিয়ার কাছে মাছ ধরতে গেই এক মৎস্যজীবির জালে ধরা পড়ে কুমির ছানাটি। প্রথমে এটিকে গোসাপ জাতীয় ভেবেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু জীববিদরা জানান-ঘড়িয়াল বা অন্যকিছু নয় এটি প্রকৃত কুমিরই।


এদিকে এসবের মধ্যেই কুমির ছানা নিয়ে স্থানীয়রা আতঙ্কিত হচ্ছেন। তাদের আশঙ্কা, নদীতে ধরা পড়া কুমির ছানার মা কুমির থাকতে বিপদ!

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status