ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 September, 2020, 12:37 PM

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোতে সরকারি নিরাপত্তা কর্মকর্তা বহনকারী গাড়িতে বোকো হারাম গ্রুপ হামলা চালালে কমপক্ষে ১৫ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম শনিবার এ কথা জানায়। খবর সিনহুয়ার।

শুক্রবার উত্তরাঞ্চলীয় রাজ্যের মুনগুনো শহরের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। এ সময় কর্মকর্তারা অপর শহর বাগায় যাচ্ছিলেন, যেখানে ফেরত আসা শত শত অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষকে অভ্যর্থনা জানানো হচ্ছিল।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় অনলাইন পত্রিকা প্রিমিয়াম টাইমস জানিয়েছে, এ হামলায় আট পুলিশ, তিন সেনা ও বেসরকারি টাস্কফোর্সের চার সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের এসকর্ট দিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।

স্থানীয় সম্প্রচার চ্যানেল টেলিভিশন আরও জানিয়েছে, এ হামলায় পুলিশের কর্মী বাহক একটি সাঁজোয়া ও রাজ্য সরকারের একটি যানবাহনও হাইজ্যাক করা হয়।

শুক্রবার উত্তরাঞ্চলীয় প্রদেশে এটি ছিল দ্বিতীবারের মতো একই ধরনের হামলা। বোর্নোর মুনগুনো অঞ্চলটি বিপজ্জনক বলে মনে করা হয়। এ অঞ্চলে অতীতে সন্ত্রাসবাদী গোষ্ঠীর দ্বারা বেশ কয়েকটি অপহরণের ঘটনা প্রত্যক্ষ করা গেছে।

সম্পাদনা: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status