ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
টোকেনের আশায় আজও প্রবাসীদের ভিড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 September, 2020, 12:23 PM

টোকেনের আশায় আজও প্রবাসীদের ভিড়

টোকেনের আশায় আজও প্রবাসীদের ভিড়

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেনের আশায় ভিড় করছেন সহস্রাধিক প্রবাসী। রোববার সকাল থেকেই রাজধানীর হোটেল সোনারগাঁও ফটকে অবস্থান করছেন এসব প্রবাসী।


যদিও শনিবার সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছিল আগামী ৪ অক্টোবরের আগে নতুন কোনো টোকেন দেয়া হবে না। ফ্লাইট বাতিলের তারিখ ধরে পরবর্তী টোকেন দেয়া হবে বলেও জানায় সংস্থাটি। একই নিয়মে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে সৌদি আরবের টিকিট রি-ইস্যু করছে এয়ারলাইন্সটি।

কিন্তু তারপরও বহু প্রবাসী বাংলাদেশি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করছেন। টোকেন-টিকিট নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।

সৌদি সরকার জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ঢাকাস্থ সৌদি দূতাবাসে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়াতে হবে।

জানা গেছে, ভিসার মেয়াদ বাড়ানোর পর টিকিটের জন্য টোকেন নিতে আসতে হবে।

প্রসঙ্গত, সরকারের কূটনৈতিক তৎপরতায় সম্প্রতি বাংলাদেশিদের জন্য ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ায় সৌদি সরকার। যাদের ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ভিসার মেয়াদ পরবর্তী ২৪ দিন বাড়ানো হয়েছে।

সৌদি সরকার সব বিদেশি কর্মীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দেয়। এরপরই টিকিটের জন্য সংকট তৈরি হয়। গত কয়েকদিন ধরে টিকিটের টোকেন দাবিতে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে ভিড় করছেন প্রবাসীরা।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status