ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘুষ নেয়ায় নারী মেম্বারের বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 9:41 PM

ঘুষ নেয়ায় নারী মেম্বারের বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীর

ঘুষ নেয়ায় নারী মেম্বারের বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীর

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য পার্বতী রানীর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা বরাদ্দের নামে ঘুষ নেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। এ সময় এলাকাবাসী পার্বতী রানীকে ইউপি সদস্য পদ থেকে অপসারণ ও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শোলক গ্রামের তেঁতুলতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যসহ গ্রামের লোকজন অংশ নেন।

ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা জানান, বয়স্কভাতা পাইয়ে দেয়ার কথা বলে নারী ইউপি সদস্য পার্বতী রানী ও তার স্বামী দিলীপ কুমার দাস শোলক গ্রামের করিম সরদারের ছেলে রাজ্জাক সরদারের কাছ থেকে তিন হাজার টাকা নেন এবং আরও এক হাজার টাকা দাবি করেন। একইভাবে আলী হোসেন নামে এক প্রতিবন্ধীর কাছ থেকে দুই হাজার টাকা নেন। প্রতিবন্ধী ভাতা দেয়ার কথা বলে প্রতিবন্ধী আলী হাওলাদারের কাছ থেকে দুই হাজার ৫০০ টাকা নেন। একই এলাকার ইমান উদ্দিন সরদারের ছেলে সাহেব আলী সরদারের কাছ থেকে দুই হাজার টাকা হাতিয়ে নেন। খলিল সরদারের কাছ থেকে দুই হাজার টাকা, মৃত সামসু খলিফার স্ত্রী জয়নব বেগমের কাছ থেকে ছয় হাজার টাকা, গোসাই চন্দ্র দাসের ছেলে নিপু চন্দ্র দাসের কাছ থেকে দুই হাজার টাকা হাতিয়ে নেন।

পার্বতী রানী ও তার স্বামী দিলীপ কুমার দাসের ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করেন যুগিহাটী গ্রামের বাসিন্দা কামাল হোসেন হাওলাদার ও লিটন সরদার। এতে ক্ষিপ্ত হয়ে দিলীপ দাস, ছেলে প্রদীপ দাস, সজীব দাস মিলে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় শুক্রবার আহত কামাল হোসেন হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

উজিরপুর থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, যুগিহাটী গ্রামের বাসিন্দা কামাল হোসেন হাওলাদার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status