ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
উহান ল্যাবে তৈরি করোনা, দাবি চীনা বিজ্ঞানীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 September, 2020, 9:39 PM

উহান ল্যাবে তৈরি করোনা, দাবি চীনা বিজ্ঞানীর

উহান ল্যাবে তৈরি করোনা, দাবি চীনা বিজ্ঞানীর

চীনের উহান থেকে ছড়িয়ে পরা করোনা ভাইরাসের মহামারি তাণ্ডব বিশ্বজুড়ে এখনও অব্যাহত রয়েছে। যদিও বিভিন্ন দেশ দাবি করলেও এর কার্যকরি কোন ভ্যাকসিন বাজারে আনতে পারেনি কেউ। তবে এখন পর্যন্ত কোনো দেশকেই সংক্রমণমুক্ত বলতে পারছে না চিকিৎসকরা।

এ পরিস্থিতির মধ্যে বারবার চীনের বিরুদ্ধে উঠে আসে নানা অভিযোগ, বেশকয়েকটি দেশ অভিযোগ করেছিল চীনই করোনা ছড়িয়েছে বিশ্বে। কিন্তু এই অভিযোগ নাকচ করে প্রতিবারই চীন দাবি করেছে করোনা ছড়ায়নি তারা।

অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যেই এবার চীনের এক বিজ্ঞানী করোনা নিয়ে চীনের বিরুদ্ধে দিলেন ভয়াবহ তথ্য।

ইয়ান নামে ওই নারী বিজ্ঞানীর দাবি, তার কাছে প্রমাণ রয়েছে, এই ভাইরাস কোনও পশু বাজার থেকে ছড়ায়নি। এটি চীনের উহান ল্যাব থেকেই ছড়িয়েছে। এবং এটি ল্যাবেই তৈরি করা হয়েছিল।


ইতোমধ্যে তার একটি বক্তব্যের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতে বিশ্বজুড়ে নিন্দা ঝড়ে উঠেছে।

এরপরেই ব্রিটিশ চ্যানেল ‘আইটিভি’তে স্বাক্ষাত্কার দেন ইয়ান। তবে টিভি স্টুডিওতে যাননি, গোপন কোনও জায়গা থেকে তিনি এই স্বাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, হং কংয়ে কাজ করার সময় এই ভাইরাস সম্পর্কে তিনি মুখ খোলেন। এমন কি চীন সরকার প্রকাশ্যে এই অতিমারির কথা স্বীকার করার আগে থেকেই ভাইরাস সম্পর্কে সব জানত।

ইয়ান জানিয়েছেন, তিনি উহান থেকে যে তথ্য যোগাড় করেছেন, তা গোটা বিশ্বের সামনে রাখতে চান। এমন কি চীনে থাকার সময় তাকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল, যদি না রাখেন তাহলে ‘গায়েব’ হয়ে যাবেন। স্বাক্ষাৎকারটি ইউটিউবে আপলোড করা হয়েছে। বাধ্য হয়ে তিনি পালিয়ে এসেছেন। এখন গোটা বিশ্বের সামনে বিষয়টি তুলে ধরতে চান।

জানা গেছে, ভিডিয়োটি ডক্টর লি-মেঙ্গ ইয়ান নামে এই নারী হং কংয়ের স্কুল অব পাবলিক হেল্থের একজন বিজ্ঞানী হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি আমেরিকায় আশ্রয় নিয়েছেন। সূত্র-আনন্দবাজার পত্রিকা     


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status