ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ফিলিস্তিন আলোচনা শুরু করবে: নেতানিয়াহু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 September, 2020, 9:37 PM

ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ফিলিস্তিন আলোচনা শুরু করবে: নেতানিয়াহু

ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ফিলিস্তিন আলোচনা শুরু করবে: নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ফিলিস্তিন ইসরাইলের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইসরাইল হায়োম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি গণমাধ্যমকে দেশটির প্রধানমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তির পর ফিলিস্তিনের কাছে আলোচনায় বসা ছাড়া আর কোনো সুযোগ নেই।

নেতানিয়াহু বলেন, ট্রাম্প যদি পুনরায় নির্বাচিত হন তাহলে, ডিল অব সেঞ্চুরির ওপর ভিত্তি করে ফিলিস্তিনের সঙ্গে তিনি আলোচনা শুরু করবেন।

মঙ্গলবার হোয়াইট হাউসে আমিরাত-বাইরানের সঙ্গে চুক্তির সময় ফিলিস্তিনের বিষয়ে কোনো কথা বলেননি নেতানিয়াহু। ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইল এখন আর আগের মতো একা নয়। 



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status