ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
মাগুরায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 8:28 PM

মাগুরায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরায় করোনাকালীন এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে সদরের রাউতড়া হৃদয়নাথ প্রাইমারি স্কুল মাঠে জেলা পরিষদ একাদশের সাথে সদর উপজেলা একাদশের খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।

মাগুরা সদর উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রীতি ফুটবল খেলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু।

খেলা দেখতে কয়েক হাজার দর্শক সমাগম ঘটে। খেলায় সদর উপজেলা পরিষদ একাদশকে ১-০ গোলের ব্যবধানে জেলা পরিষদ পরাজিত করে। জেলা পরিষদের পক্ষে গোলটি করেন নাইম। খেলা শেষে প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status