ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক গোল মিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 1:55 PM

ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক গোল মিস

ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক গোল মিস

ফুটবল খেলায় গোল নানা ভাবেই মিস হতে পারে। তবে, বেলজিয়ামের ১৭ বছর বয়সী মিডফিল্ডার অ্যাস্টার ভ্র্যাঙ্কস যেভাবে ফার্স্ট ডিভিশন ম্যাচে গোলের অতি সহজ সুযোগ হাতছাড়া করলেন, সেটাকে বর্ণনা করার মতো বিশেষণ খুঁজে পাওয়া মুশকিল। এটাকে লজ্জাজনক গোল মিস বললেও কম বলা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখছেন, ‘এটাই কি ফুটবলের ইতিহাসের সব থেকে লজ্জাজনক গোল মিস?’

সব থেকে খারাপ যদি নাও হয়, তবে অন্যতম খারাপ সন্দেহ নেই। সোশ্যাল মিডিয়ায় অ্যাস্টারের এমন ফাঁকা গোলে বল জড়াতে না পারা নিয়ে একদিকে যেমন ব্যঙ্গ বিদ্রুপের ঝড় বইছে, ঠিক তেমনই উঠে আসছে অতীতের এমনই সব লজ্জাজনক গোল মিস করার ছবি ও ভিডিও। বেলজিয়ামের ফার্স্ট ডিভিশন লিগে মেশেলেন বনাম কেভি উস্তেন্দের মধ্যে ম্যাচ চলছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে মেশেলনকে লিড এনে দেওয়ার সুযোগ ছিল অ্যাস্টারের সামনে। যা তিনি করে দেখাতে পারেননি।

৬৭ মিনিটের মাথায় মেশেলেনের এক ফুটবলারের শট ক্রসবারে প্রতিহত হয়। যদিও বল ঠিক অ্যাস্টারের সামনে চলে আসে। তার আশেপাশে তখন কেউ ছিলেন না। এমনকি গোলকিপারও না। মাত্র কয়েক ফুট দূর থেকে ফাঁকা জালে বল ঠেলে দিতে ব্যর্থ হন অ্যাস্টার। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। বল তার পায়ে জড়িয়ে মাঠের বাইরে চলে যায়। হতাশ হয়ে অ্যাস্টারকে মাথা ঠুকতে দেখা যায়। কিন্তু যা হওয়ার তো হয়েই গেছে, এমন গোলও মিস হয়।


সম্পাদনা: তাহের রাব্বী 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status