ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে চুল কেটে নির্যাতন
আল-আমিন
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 1:52 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 15 September, 2020, 1:57 PM

শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে চুল কেটে নির্যাতন

শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে চুল কেটে নির্যাতন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নার্গিস  খাতুন (৩০) নামে এক গৃহবধূকে শ্বশুরের কু প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত এবং মাথার চুল কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই গৃহবধূকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে | নার্গিস খাতুন শফিকুল ইসলামের স্ত্রী ও একই গ্রামের ইব্রাহিমের মেয়ে |

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নার্গিস খাতুন শ্বশুরের বিরুদ্ধে এ অভিযোগ করে বলেন, প্রায় ১১ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা | বিয়ের পরে থেকেই শ্বশুর হাবিবরের নজর পরে আমার উপর এবং  বিভিন্ন সময় আকার ইংগিতে কুপ্রস্তাব দিতো | এতে আমি তেমন একটা গরুত্ব দিতাম না | কিন্তু গত ১৩ ( সেপ্টেম্বর ) আমার স্বামী ঘরে না থাকায় সেই সুযোগে আমার শ্বশুর ঘরে ঢুকে আমার উপর চড়া হয় | আমি চিৎকার দিলে হাতের কাছে বঁটি দিয়ে মাথায় আঘাত করে | আমার চিৎকারে লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় এবং বিষয়টি ভিন্নখাতে নেওয়ার জন্য আমার  শ্বশুর হাবিবর রহমান, ভাসুর জামাল ও শাহাদত বাড়ি ঘর ভাংচুর করে এবং আমাকে বেদরক মারপিট করে এবং মাথার চুল কেটে দেয় |


নার্গিসের স্বামী শফিকুল ইসলাম বলেন, ভালোবেসে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করার কারণেই তার বাবা তার ওপর ক্ষুব্ধ। এ কারণে তাদের ওপর প্রায়ই নির্যাতন চালায় বাবাসহ পরিবারের অন্যরা।

নার্গিসের বাবা ইব্রাহিম বলেন , বিয়ের পর থেকেই আমার মেয়ের উপর শ্বশুর বাড়ির লোকেরা যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছিলো তা গ্রামের লোকজন জানে এবং এ নিয়ে বিভিন্ন সময় সালিশ হয়েছে কিন্তু তারা সালিশ না মেনে তার ছেলের বিরুদ্ধে ডাকাতির মামলাও দায়ের করেছিলেন হাবিবর | সেই রাতে সুযোগ পেয়ে হাবিবর আমার মেয়েকে শ্লীলতাহানি ও হত্যা করার উদ্দেশ্য চড়া হয় | এ বিষয়ে আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি  |

এ বিষয়ে উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, নার্গিসের শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্য দীর্ঘদিন ধরেই চাপ প্রয়োগ করে আসছিলো এবং বিভিন্ন সময় নার্গিস  ও তার স্বামী নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি নিজের ছেলের বিরুদ্ধে ডাকাতির মামলাও দায়ের করেছিলেন হাবিবর । এসব বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়েছে। কিন্তু হাবিবর কোনো বিচার মানে না।

সম্পাদনা:খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status