ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
প্রতিশোধ নিতে স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দিলেন স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 12:02 PM

প্রতিশোধ নিতে স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দিলেন স্বামী

প্রতিশোধ নিতে স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দিলেন স্বামী

গেল বছরের অক্টোবরে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই স্বামী তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো বলে অভিযোগ করেন স্ত্রী। এ নিয়ে সব সময়ই অশান্তি লেগে থাকত। এক পর্যায়ে স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ওই নারী।

আর তাই ওই স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে তাকে বন্ধুদের হাতে তুলে দিলেন স্বামী। একটি ঘরে আটকে রেখে স্বামীর বন্ধুরা তাকে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ করছেন ওই নারী। কাউকে বলে দিলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে কলকাতার বাগদা এলাকায়। গত শনিবার স্বামী এবং তার দুই বন্ধুর বিরুদ্ধে কলকাতার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নারী। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানা।

খবরে বলা হয়, গত বুধবার মামলা সংক্রান্ত কাজে কলকাতা হাইকোর্ট ওই নারীর স্বামী উজ্জ্বল দে’কে ডেকে পাঠান। সেখানে ওই নারীর সঙ্গে তার দুই বন্ধুর পরিচয় করিয়ে দেন স্বামী। ওই নারীর অভিযোগ, আদালতের কাজ শেষ হওয়ার পর ওই দুই বন্ধুর সঙ্গে স্ত্রীকে পাঠিয়ে দেন উজ্জ্বল। এর পরই সোনারপুরের একটি বাড়িতে এনে তাকে স্বামীর বন্ধুরা দুদিন ধরে ধর্ষণ করেছে বলে অভিযাগ করেন তিনি।

ওই দুই ব্যক্তির হাত থেকে পালিয়ে সোনারপুর স্টেশনে রেল পুলিশের কাছে এসে সবকিছু জানান ওই নারী। সেখান থেকে তাকে সোনারপুর থানায় পাঠানো হয়। সেখানেই স্বামী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

সম্পাদনা: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status