ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
সামরিক মহড়ায় অংশ নিতে ৬ দেশকে রাশিয়ার আমন্ত্রণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 11:19 AM

সামরিক মহড়ায় অংশ নিতে ৬ দেশকে রাশিয়ার আমন্ত্রণ

সামরিক মহড়ায় অংশ নিতে ৬ দেশকে রাশিয়ার আমন্ত্রণ

ককেশাস-২০২০ সামরিক মহড়ায় অংশ নিতে ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। মহড়া চলবে ২১ থেকে ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান, চীন, পাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও মিয়ানমারকে মহড়ায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া আজারবাইজান, কাজাখস্তান ও তাজিকিস্তানসহ আরও ছয়টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে। রাশিয়ার নেতৃত্বে এই যৌথ মহড়ায় ৮০ হাজার সেনা অংশ নেবে।  

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত বিষয়গুলো এ মহড়ায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এর আগে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়ায় প্রতিরক্ষা কৌশল রপ্ত করার ওপর বিশেষ জোর দেয়া হবে। এছাড়া শত্রুপক্ষকে ঘেরাও করে  যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলোও গুরুত্ব পাবে।

সম্পাদনা: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status