ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
গ্রিসে নতুন ক্যাম্পে যেতে অস্বীকৃতি জানিয়েছে অভিবাসীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 September, 2020, 10:31 PM

গ্রিসে নতুন ক্যাম্পে যেতে অস্বীকৃতি জানিয়েছে অভিবাসীরা

গ্রিসে নতুন ক্যাম্পে যেতে অস্বীকৃতি জানিয়েছে অভিবাসীরা

গ্রিসের লেসবস দ্বীপের মোরিয়া অভিবাসী ক্যাম্পে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রায় ৩ হাজার মানুষের জন্য নতুন একটি ক্যাম্প চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে উন্নত জীবনমানের দাবিতে নতুন ওই ক্যাম্পে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন বেশিরভাগ অভিবাসী।

গ্রিসের সবচেয়ে বড় এই ক্যাম্পে অগ্নিকাণ্ডের পর থেকে নতুন করে গৃহহীন হয়ে পড়েছে ইউরোপের অনেক অভিবাসী। এক সপ্তাহের মধ্যে তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দেয়ার কথা জানায় গ্রিক সরকার। নতুন তৈরি করা কারে তেপে ক্যাম্পে মাত্র কয়েকশ অভিবাসী প্রবেশ করেছে। বাকিরা প্রবেশে অস্বীকৃতি জানিয়েছে।

এক বিবৃতিতে গ্রিসের শরণার্থী বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি বলেন, পাঁচ দিনের মধ্যে অভিবাসীদের সরিয়ে নেয়ার কাজ শেষ করা হবে। সবাইকেই নতুন ক্যাম্পে নিয়ে আসা হবে।

এদিকে, ক্যাম্পে উন্নততর জীবন অথবা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য কোনো দেশে স্থানান্তরের দাবি করেছে মোরিয়া ক্যাম্পের অভিবাসীদের বড় একটি অংশ।

লেসবসে থাকা ডয়চে ভেলের প্রতিনিধি ফ্লোরিয়ান শ্মিৎস জানান, মোরিয়ায় দীর্ঘদিনের দুরবস্থার পর অভিবাসীরা এখন আর এখানে থাকতে আগ্রহী নয়। এছাড়া এই দ্বীপের বাসিন্দারাও এখানে আর নতুন কোনো ক্যাম্প চায় না।সূত্র- ডয়চে ভেলে


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status