ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
এবার নাভালনির শরীরে বিষের প্রমাণ পেলো ফ্রান্স ও সুইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 September, 2020, 8:58 PM

এবার নাভালনির শরীরে বিষের প্রমাণ পেলো ফ্রান্স ও সুইডেন

এবার নাভালনির শরীরে বিষের প্রমাণ পেলো ফ্রান্স ও সুইডেন

ফ্রান্স এবং সুইডেনের বিশেষজ্ঞ ল্যাবগুলোতেও রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগের প্রমাণ মিলেছে। নাভালনির শরীরে নোভিচোক নামের একটি নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে বলে নিশ্চিত করেছে তারা।

সোমবার জার্মান সরকার এ তথ্য জানিয়েছে।

এর আগে, জার্মানির সামরিক ল্যাবের পরীক্ষাতেও নাভালনির শরীরে নভিচক নামের নার্ভ এজেন্টের অস্তিত্ব পাওয়ার দাবি করে জার্মান চিকিৎসকরা।

জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেইবার্ট বলেন, হেগ-ভিত্তিক অর্জানাইজেশন অব প্রহিবিশন অব কেমিক্যালস উইপনস (ওপিসিডব্লিউ) তাদের রেফারেন্স ল্যাবরেটরিতে নাভালনির নমুনা পরীক্ষা করার জন্য পদক্ষেপ নিচ্ছে।

এক বিবৃতিতে সেইবার্ট জানান, ফ্রান্স ও সুইডেনকে জার্মানির তদন্তের একটি স্বাধীন পর্যালোচনা করতে বলা হয়েছিলো। উভয় দেশের ল্যাবগুলো এবং ওপিসিডব্লিউ নিজেরা নাভালনির নতুন নমুনা নিয়েছে।

সেইবার্ট আরো বলেন, এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য আমরা পুনরায় রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি। পরবর্তী পদক্ষেপ নিতে জার্মানি তাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছে বলেও জানান তিনি।

গত ২০ আগস্ট রাশিয়ার সাইবেরিয়া থেকে মস্কো ফেরার পথে বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন নাভালনি। পরে কোমায় থাকা অবস্থায় তাকে চিকিৎসার জন্য বার্লিনে নিয়ে যাওয়া হয়। তার দলের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই নাভালনির ওপর বিষপ্রয়োগ করা হয়। তবে প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন। সূত্র- ডেইলি সাবাহ

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status