ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
নেইমারের সঙ্গে কী হয়েছিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 September, 2020, 6:22 PM

নেইমারের সঙ্গে কী হয়েছিল

নেইমারের সঙ্গে কী হয়েছিল

ফরাসী লিগ ওয়ানে পিএসজি বনাম অলিম্পিক মার্শেই এর ম্যাচটার ফলাফল নিয়ে কোনো আলোচনা আর নেই। ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলোই এখন আলোচনার খোরাক। ম্যাচের অতিরিক্ত সময়ে দুই পক্ষের খেলোয়াড়দের হাতাহাতিতে ৫ জনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

ঘটনার সূত্রপাত, পিএসজির লিওনার্দো পারেদেস ও দারিও বেনদেত্তোর ফাউলকে কেন্দ্র করে। এ নিয়ে বিতর্কে জড়ান মার্শেইয়ের জর্ডান অ্যামেভি-ল্যাভিন কুরজায়ারা। পরবর্তীতে জড়িয়ে পড়েন অন্যরাও। তবে ঝামেলাটা বড় হয় পিএসজি ফরোয়ার্ড নেইমার এবং মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেসকে ঘিরে। আলভারোকে থাপ্পড় মেরে বসেন নেইমার। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় দোষী প্রমাণিত হওয়ায় নেইমারকে লাল কার্ড দেন রেফারি।

ম্যাচ শেষে নেইমার দাবি করেন, বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি। আলভারো গঞ্জালেস নাকি তাকে গালি দিয়েছেন 'বানরমুখো' বলে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লিখেন, ওই রেসিস্টের গালে কেন তিনি চড় মারেননি সেজন্যে তার আফসোস হচ্ছে!  

তাৎক্ষণিকভাবে নেইমারের জবাব দিয়েছেন আলভারোও। তিনি বলেন, বর্ণবাদী কোনো আচরণ তিনি করেননি। বরং ম্যাচের হার কোনোভাবেই মানতে না পেরে মেজাজ হারান নেইমার।


আলভারোর দাবি, বিতর্কে জড়ানোর আগে তার মুখে থুথু ছিটিয়েছেন পিএসজি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া।

যাই হোক, ঘটনা গড়িয়েছে অনেক দূর। বর্ণবাদী আচরণের অভিযোগে আলভারো গঞ্জালেসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে পিএসজি। এ ঘটনার সুষ্ঠু বিচার চায় ফরাসি লিগ চ্যাম্পিয়নরা।



সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status