ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
শ্বাসকষ্ট বাড়ায় ভেন্টিলেশনে রফিকুল ইসলাম মিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 September, 2020, 6:12 PM

শ্বাসকষ্ট বাড়ায় ভেন্টিলেশনে রফিকুল ইসলাম মিয়া

শ্বাসকষ্ট বাড়ায় ভেন্টিলেশনে রফিকুল ইসলাম মিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত রবিবার রাত ১০টার দিকে তাকে আবারো ইবনে সিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। অবস্থা অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে তিনি নিওরোলোজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাই এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

এ তথ্য জানিয়েছেন রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মোকসেদুর রহমান আবীর। আজ সোমবার বিকালে আবির জানান, স্যারের অবস্থা স্থিতিশীল।

প্রসঙ্গত, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার সহধর্মিনী অধ্যাপক শাহেদা রফিক।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status