ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে
ফরিদপুর মেডিকেলে ২ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা
শরিফুল ইসলাম রনি
প্রকাশ: Monday, 14 September, 2020, 5:25 PM
সর্বশেষ আপডেট: Monday, 14 September, 2020, 5:32 PM

ফরিদপুর মেডিকেলে ২ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা

ফরিদপুর মেডিকেলে ২ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ফমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুর রহমান ও ফমেক এর অধ্যক্ষ ডাঃ মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, ফমেকের উপাধ্যক্ষ ডাঃ দিলরুবা জেবা, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন এর সভাপতি প্রফেসর এম এ সামাদ, সাধারন সম্পাদক আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী প্রমুখ। জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমন এখনো যায়নি।

করোনা মোকাবেলায় বিগত দিনে আপনারা যেভাবে কাজ করেছেন এখনো সেভাবেই কাজ করতে হবে। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজকের এই দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে ফমেক হাসপাতালে মোট ১০ টি হলো। করোনা চিকিৎসায় ফমেক হাসপাতাল আরও অগ্রসর হলো। আমি আশা করবো এখন আর কোন রোগীকে করোনা চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status