ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
সিসিইউতে সম্রাট, ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 September, 2020, 5:26 PM

সিসিইউতে সম্রাট, ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড

সিসিইউতে সম্রাট, ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড

বুকে ব্যথা অনুভব করায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসায় ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনি মোটামুটি আছেন, তবে তার মাল্টিপল সমস্যা রয়েছে। তার হৃদপিণ্ডে ভাল্ব লাগানো হয়েছে, রয়েছে রিদম ডিস্টার্বনেস। বুকে ব্যথা অনুভব করলে সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) এ রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, সম্রাটের অবস্থার অবনতি হলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ রবিবার তাকে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করেছে। তিনি এখন ওখানেই চিকিৎসাধীন আছেন।

সম্রাট ক্যাসিনো মামলায় ২০১৯ সালের ৬ অক্টোবর গ্রেপ্তার হন। এরপর তাকে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। গ্রেপ্তারের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি এমএমএমইউতে ভর্তি আছেন।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status