ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
শিক্ষার্থীদের জন্য ছাড় দিলো এমিরেটস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 September, 2020, 4:37 PM

শিক্ষার্থীদের জন্য ছাড় দিলো এমিরেটস

শিক্ষার্থীদের জন্য ছাড় দিলো এমিরেটস

বিদেশে অধ্যয়নকারী শিক্ষার্থীদের দেশে ফেরার ক্ষেত্রে অথবা ঘুরতে যাওয়ার জন্য প্লেনের টিকিটে ১০ শতাংশ ছাড় দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। এই ছাড় পেতে এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে টিকেট কাটতে হবে। ভ্রমণ করতে পারবেন পরবর্তী ১২ মাসের মধ্যে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে এমিরেটস বাংলাদেশ।

এমিরেটস জানায়, এই অফারটি পেতে হলে ৩১ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের টিকিট কাটতে হবে। ওয়েবসাইটে টিকিট কাটার সময় তাদের প্রোমোশন কোড STUDENT টাইপ করতে হবে। টিকিটের বৈধতার মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। এই অফারে শিক্ষার্থীরা ইকোনমি ক্লাসের টিকিটে ১০ শতাংশ ও বিজনেস ক্লাসের টিকিটে ৫ শতাংশ ছাড় পাবেন।

সংস্থাটি জানায়, এই অফারের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিজস্ব দেশ ও যে দেশে শিক্ষালাভ করছেন সে দেশে ভ্রমণ করতে পারবেন। ছুটিতে বন্ধু-বান্ধবদের নিয়ে বিভিন্ন দেশে ভ্রমণের জন্যেও ছাড় পাবেন তারা। এছাড়াও অতিরিক্ত ব্যাগেজ, ভ্রমণের পূর্বে ৭ দিনের মধ্যে বিনা ফিতে তারিখ পরিবর্তনসহ অন্যান্য সুবিধাও থাকছে। শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও শর্তসাপেক্ষে এই সুবিধা পাবেন।

অফার সংক্রান্ত বিস্তারিত তথ্য- www.emirates.com সাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করছে।

এমিরেটস আরও জানায়, আকাশ ভ্রমণে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে এমিরেটস বেশ কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। ভ্রমণের সকল ধাপে বায়ো-সেফটি ব্যবস্থা, কোভিড-১৯ সংক্রমিতদের বিনামূল্যে বিমা কভারেজ এবং উদার বুকিং নীতির মধ্যে অন্তর্ভুক্ত। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এমিরেটসে ভ্রমণকারী কোনো যাত্রীর কোভিড-১৯ শনাক্ত হলে এয়ারলাইন্সের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহন করা হবে।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status