|
তাহেরপুর পৌর মেয়রের রোগ মুক্তি কামনায় দোয়া
নতুন সময় প্রতিনিধি
|
![]() তাহেরপুর পৌর মেয়রের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ও বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহব্বায়ক এস এম সামসুজ্জোহা মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আমজাদ হোসেন মৃধা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগমারা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক নাজিম হাসান একাত্বতা প্রকাশ করেন, বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আলতাব হোসেন মন্ডল, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হুমায়ন কবির বাবু উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ। দোয়া পরিচালন করেন, সাংবাদিক আশরাফুল ইসলাম ফরাসি উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিত রায়, রায়হান আনসার ভিডিপি কমান্ডার রইসউদ্দিন,ভিডিপি সদস্য মোকলেস, মোকসেদ , গোলাম , মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির নতুন সদস্য সুমন ইসলাম সান্টু । পৌরসভার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মেয়র আবুল কালাম আজাদ করোনা মহামারীর বিগত দিনগুলিতে ছিলেন সম্মুখ যোদ্ধা। করোনা প্রতিরোধে পৌরবাসির সচেতনতায় তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। অসহায়- গরীব-দুস্থ মানুষের পাশে দাড়িয়ে প্রচুর আর্থিক সাহায্যসহ বিতরণ করেছেন ত্রাণ ও উপহার সামগ্রী। তাঁরা আরও বলেন, কালাম একমাত্র জনপ্রতিনিধি যে করোনার শুরু থেকে অতোপ্রতভাবে পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এসব সেবা দিতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য গত ৩১ জুলাই মেয়র কালামের করোনা টেষ্ট রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি তাঁর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁর পরিবার জানায় তিনি শারিরীকভাবে ভালো আছেন,সুস্থ আছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
