ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
মামার কংসরূপে ভাগ্নে হাসপাতালে!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 2 August, 2020, 6:56 PM

মামার কংসরূপে ভাগ্নে হাসপাতালে!

মামার কংসরূপে ভাগ্নে হাসপাতালে!

মামা সদানন্দের কংসরূপ ধারণে ভাগ্নে কৃষ্ণ এখন হাসপাতালে। গ্রামে কৃষ্ণপদ মন্ডল কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে পরিচিত। তার ছেলেও শারিরীক প্রতিবন্ধী। বহিরাগত লোক দিয়ে মামা দরিদ্র ভাগ্নে কৃষ্ণপদ মন্ডলকে (৫০) দফায় দফায় পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জ্ঞানহীন অবস্থায় ভাগ্নে কৃষ্ণকে শনিবার রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বহিরাগত লোকদের দিয়ে এভাবে দফায় দফায় হামলা করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে গরীবপুর গ্রামের বাসিন্দারা। রবিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, মাতুলকুলের সম্পত্তির বিরোধের জের ধরে মামা সদাই কাঠা দরিদ্র ভাগ্নে কৃষ্ণপদ মন্ডল ও তার পরিবারের উপর নানা অত্যাচার চালাচ্ছে। যাতে তিনি মাতুলকুলে প্রাপ্ত ৬২ শতক সম্পত্তি ফেলে চলে যায়। উভয়ের বাড়ি পাশাপাশি, গরীবপুর (দড়িউমাজুড়ি)।

আহত ভাগ্নে কৃষ্ণপদ মন্ডল জানান, শনিবার বিকেলে মাঠ থেকে বাড়ি ফেরার পথে অপরিচিত লোকেরা প্রথমবার পেটায়। দ্বিতীয়বার রাত ৮টার দিকে তার বসতঘর হতে বের করে ছয়-সাত জনের একটি দল পিটিয়ে জ্ঞানহীন করে ফেলে চলে যায়।

মামা সদানন্দ কাঠা সদাই তার ভাগ্নেকে পেটানো ও অন্যান্য অত্যাচারের কথা অস্বীকার করে বলেন, গ্রামের কিছু লোক বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলাদলির রেশ ধরে ভাগ্নে কৃষ্ণকে দিয়ে সাজানো অভিযোগ করছে।

সন্তোষপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সদস্য শ্রীবাস রায় জানান, গ্রামের বাইরের লোকেরা অন্য একটি গ্রামে ঢুকে একজন মানুষকে ধরে বার বার পেটাবে-এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর শরিফুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status