ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
স্ত্রীর সামনেই সেতু থেকে লাফিয়ে স্বামীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 2 August, 2020, 6:40 PM

স্ত্রীর সামনেই সেতু থেকে লাফিয়ে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর সামনেই সেতু থেকে লাফিয়ে স্বামীর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জোবায়ের আলম জয় (২২) নামে এক যুবক তার স্ত্রীর সামনেই আত্মহত্যা করেছেন। আজ রোববার দুপুরে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফিয়ে আত্মঘাতী হন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে স্ত্রীসহ অটোবাইকে করে শ্বশুরবাড়ি লালমনিরহাটে যাচ্ছিলেন জয়। অটোবাইকটি ধরলা সেতুর মধ্যবর্তী স্থানে পৌঁছালে তিনি হঠাৎ অটো থেকে নেমে পড়েন। পরে দৌঁড়ে গিয়ে সেতুর রেলিংয়ের উপর উঠে লাফ দেন। নদীতে তীব্র স্রোত থাকায় সঙ্গে সঙ্গেই জয় পানিতে ডুবে যান।

এদিকে সেতুর ওপর থেকে স্বামীর ডুবে যাওয়া দেখে আহাজারি করতে করতে জ্ঞান হারান জয়ের স্ত্রী স্ত্রী শিউলি বেগম। পরে পরিবারের লোকজন এসে তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে বিকেল ৩টার দিকে জয়ের মরদেহ উদ্ধার করে।

জয়ের বাবার নাম আমীর হোসেন। তিনি উপজেলার চন্দ্রখানা কলেজপাড়া এলাকার স্কুলশিক্ষক।

এসব তথ্য নিশ্চিত করে ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘নদীর গভীরতা ও স্রোত বেশি, তারপরও পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দ্রুত লাশ উদ্ধার করেছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status