মানি লন্ডারিং মামলায় ফরিদপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 2 August, 2020, 5:19 PM
মানি লন্ডারিং মামলায় ফরিদপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
মানি লন্ডারিং মামলায় ফরিদপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে শহরের পূর্ব খাবাসপুর লঞ্চ ঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ফরহানকে ঢাকার কাফরুল থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর দায়ের করা মামলায় সিআইডির চাহিদা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পরে তাকে ফরিদপুর জেলা কারাগার থেকে নিজেদের জিম্মায় ঢাকায় নেবে সিআইডি।
সিআইডির চাহিদা অনুযায়ী পুলিশ গত শুক্রবার দুপুর পৌনে ১টা থেকে শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত ফারহানসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অপর দু’জন হলেন ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভি (৬১) এবং জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন (৫৪)।