ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ঘরের মাঠে হেরে লিগ শেষ করলো চ্যাম্পিয়ন জুভেন্টাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 1:07 PM

ঘরের মাঠে হেরে লিগ শেষ করলো চ্যাম্পিয়ন জুভেন্টাস

ঘরের মাঠে হেরে লিগ শেষ করলো চ্যাম্পিয়ন জুভেন্টাস

অবশেষে ঘরের মাঠ তুরিনে পরাজয় দেখলো জুভেন্টাস। চ্যাম্পিয়নরা মৌসুম শেষ করেছে রোমার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে।
 

২০১৮ সাল থেকে সিরি’আ লিগে নিজেদের মাঠে অপরাজিত জুভেন্টাস। কিন্তু তুরিনে ৪০তম ম্যাচে এসে মুদ্রার উল্টো পিঠ দেখলো মাউরিসিও সারির দল। দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন তুরিনের বুড়িরা অবশ্য এগিয়ে গিয়েছিল ম্যাচের শুরুতে। 

কিন্তু পঞ্চম মিনিটে গঞ্জালো হিগুয়েনের করা গোলটি ধরে রাখতে পারেনি জুভরা। ২৩তম মিনিটে নিকোলা কালিনিচের গোলে সমতায় ফিরে রোমান গ্লাডিয়েটররা। এরপর ৪৪ ও ৫২তম মিনিটে জোড়া গোল করেন দিয়েগো পেরোত্তি। রোমার আর্জেন্টাইন উইঙ্গারের দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে।

২০১৯/২০ মৌসুমে দুই ম্যাচ হাতে রেখে টানা নবম সিরি’আ শিরোপা জিতে নেয় জুভেন্টাস। তবে শেষ দুই ম্যাচে তাদের মাঠ ছাড়তে হলো পরাজয় নিয়ে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status