ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
চীনের নজর এবার উত্তরাখণ্ডের লিপুলেখে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 1:04 PM

চীনের নজর এবার উত্তরাখণ্ডের লিপুলেখে

চীনের নজর এবার উত্তরাখণ্ডের লিপুলেখে

লাদাখ নিয়ে ভারত-চীন উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ভারতের উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথের দিকে নজর দিয়েছে চীন।  

সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) একটি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে বলে ভারতীয় সেনা জানিয়েছে।
 

চীন সীমান্ত সংলগ্ন উত্তরাখণ্ডের চামোলি জেলার ওই গিরিপথ ভারত ও নেপালেরও সীমান্ত। এ পরিস্থতিতে এলাকায় নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনা এবং ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)।

লিপুলেখের পরিস্থিতি কূটনৈতিকভাবে নয়াদিল্লির কাছে আরও স্পর্শকাতর। জুনে নেপাল পার্লামেন্টে পাস হওয়া মানচিত্র অনুমোদন বিলে উত্তরাখণ্ডের কালাপানি ও লিম্পিয়াধুরার পাশাপাশি লিপুলেখ গিরিপথকেও ‘নেপালের ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি নিয়ে নয়াদিল্লির আপত্তি আমলেই নেননি নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে চীনা সেনা মোতায়েনের বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

ভারতীয় সেনার এক কর্মকর্তা বলেছেন, সম্প্রতি লিপুলেখ গিরিপথের কাছে প্রায় ১,০০০ চীনা সেনা শিবির গড়ে তুলেছে। সঙ্গে থাকা অস্ত্রশস্ত্র এবং রসদের পরিমাণ থেকে পরিষ্কার বোঝা যায়, যুদ্ধের প্রস্তুতি নিয়েই তারা এসেছে। 

উত্তর সিকিম এবং অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতেও সম্প্রতি চীনা সেনার তৎপরতা ক্রমশ বাড়তে শুরু করেছে বলে তিনি জানিয়েছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status