ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
করোনাভাইরাসের দুর্বলতা খুঁজে পেয়েছেন রুশ বিজ্ঞানীরা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 12:38 PM

করোনাভাইরাসের দুর্বলতা খুঁজে পেয়েছেন রুশ বিজ্ঞানীরা!

করোনাভাইরাসের দুর্বলতা খুঁজে পেয়েছেন রুশ বিজ্ঞানীরা!

নভেল করোনাভাইরাসজনিত মহামারির প্রকোপ থেকে মুক্তি পেতে কোভিড-১৯-এর ভ্যাকসিন তৈরিতে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যস্ত বিজ্ঞানীরা, ঠিক সে সময় রাশিয়ার একদল বিজ্ঞানী করোনাভাইরাসের একটি বিশেষ দুর্বলতা খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন।

সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ জানিয়েছে, সাইবেরিয়ার নভোসাবিরস্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে গবেষণারত রুশ বিজ্ঞানীদের দাবি, স্রেফ পানি দিয়ে করোনাভাইরাসের বৃদ্ধি ঠেকানো যেতে পারে।

রুশ সংবাদমাধ্যম স্পুটনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ঘরের তাপমাত্রায় রাখা পানির সংস্পর্শে এসে মরে যায় প্রায় করোনাভাইরাসের ৯০ শতাংশ উপাদান। আর ৭২ ঘণ্টায় মরে যায় প্রায় ৯৯ দশমিক ৯ শতাংশ। বিজ্ঞানীরা আরো দাবি করেছেন, ফুটন্ত পানির সংস্পর্শে এলে করোনাভাইরাস সম্পূর্ণভাবে এবং সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন হয়।

গবেষণায় আরো উঠে এসেছে, ডিক্লোরিনেটেড বা নোনা জলে করোনাভাইরাস বংশবৃদ্ধি করতে পারে না। তবে কিছুক্ষণ সক্রিয় থাকতে পারে। সে সময় পানির তাপমাত্রার ওপর নির্ভর করে ভাইরাসের আয়ু। বিজ্ঞানীরা জানান, ক্লোরিনেটেড পানিতেও দ্রুততার সঙ্গে মারা য়ায় ভাইরাস।

গবেষকদের দেওয়া এই চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এনেছে রাশিয়ার ভোক্তা সুরক্ষা দেখভালকারী সংস্থা রসপোত্রেবনাদজোর।

অন্যদিকে, নভেল করোনাভাইরাস প্রতিরোধে আগামী অক্টোবরে গণহারে ভ্যাকসিন দেওয়া শুরু করার পরিকল্পনা করছে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, রাজধানী মস্কোর গবেষণা সংস্থা গামালেয়া ইনস্টিটিউট একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে এবং এটি নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘আমরা আগামী অক্টোবর থেকে বৃহৎ আকারে ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু করার পরিকল্পনা করছি।

গত মাসে রাশিয়ার গবেষকরা বলেছিলেন, গামালেয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত অ্যাডেনোভাইরাসভিত্তিক ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে এবং এতে সফলতা এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, চলতি মাসেই রাশিয়ার প্রথম সম্ভাব্য ভ্যাকসিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status