ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রেমিকের বাড়িতে প্রেমিকার ঝুলন্ত লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 August, 2020, 3:22 PM

প্রেমিকের বাড়িতে প্রেমিকার ঝুলন্ত লাশ

প্রেমিকের বাড়িতে প্রেমিকার ঝুলন্ত লাশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেমিকের বাড়িতে এক প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমিক আফজালের পরিবারের দাবি নিহত নাজনিন আক্তার নিশি আত্মহত্যা করেছে। এই ঘটনার পর থেকেই আফজাল পলাতক রয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। কাশিয়ানী ও মুকসুদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন ভূঁইয়া অভিযুক্ত আফজালের পরিবারের বরাত দিয়ে জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে আফজাল হোসেন খানের সঙ্গে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের নাজনিন আক্তার নিশির প্রেমের সম্পর্ক হয়। আফজাল তাকে বিয়ে করেছে দাবি নিয়ে কয়েকদিন আগে নিশি ছেলের বাড়িতে এসে ওঠে। পরে নিশিকে বাড়ি থেকে বের করে দেয় আফজালসহ অন্যরা। এরপর গতকাল শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে আফজালের রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নিশি।

তিনি আরও জানান, এই বিষয়ে তদন্ত চলছে। কাশিয়ানী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status