|
সাতক্ষীরা সদরের ভোমরায় দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যা করেছে পাষন্ড স্বামী
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরা সদরের ভোমরায় দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যা করেছে পাষন্ড স্বামী নিহতের বড় মেয়ে সাদিয়া সুলতানা (১২) জানান, তার বাবা সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিল। নেশা করে প্রায় আমার মায়ের সাথে ঝগড়া করতো। ঘটনার দিন আমার দাদি আমি ও আমার ছোট ভাই নুর হোসেন (৯) পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। মায়ের গোঙ্গানো শব্দ শুনে আমার দাদি আমাদের ডেকে দ্রুত মায়ের রুমে গেলে মায়ের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখি। রুমের ভিতর তখন রক্ত আর রক্ত। আমাদের প্রতিবেশিরা দ্রুত এসে আমার মাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত গৃহবধুর পিতা নুরুজ্জামান জানান, বিয়ের পর থেকে আমার মেয়ের উপর শারিরীক নির্যাতন করতো আমার জামাই। নেশার টাকা জোগাড় করতে না পারলে আমার মেয়ের উপর নির্যাতন করতো। এভাবে আমার মেয়েকে হত্যা করবে আমি ভাবতে পারেনি। আমি এ পাষন্ডের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করলেন কৃষি সচিব
