ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী’তে ফারাক্কা লং-মার্চের ৫০ বছর পূর্তি দিবসে নাটক জলযুদ্ধের সফল মঞ্চায়ন
মুস্তাক আহমেদ, রাজশাহী
প্রকাশ: Sunday, 17 May, 2026, 10:59 AM

রাজশাহী’তে ফারাক্কা লং-মার্চের ৫০ বছর পূর্তি দিবসে নাটক জলযুদ্ধের সফল মঞ্চায়ন

রাজশাহী’তে ফারাক্কা লং-মার্চের ৫০ বছর পূর্তি দিবসে নাটক জলযুদ্ধের সফল মঞ্চায়ন

রাজশাহীতে মঞ্চায়িত হলো পঞ্চগড়ের নাট্যদল ভূমিজের নাটক “জলযুদ্ধ “।  নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, রাজশাহী’র আয়োজনে 
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিচালিত ফারাক্কা লংমার্চের ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠান  যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।  ১৬ মে ২০২৬ খ্রি : দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবস টি উদযাপিত হয়েছে।  

রাজশাহী’র বড় কুঠি পদ্মাপার্কের মঞ্চে বিশাল গণজমায়েত ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভূমিজ নাট্যদলের নদী ও জল নিয়ে নির্মিত জনপ্রিয় নাটক “জলযুদ্ধ’র” সফল মঞ্চায়ন হয়। 

এর আগে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিবসটি উপলক্ষে গঙ্গা’র পানি বন্টন নিয়ে বহুমাত্রিক অংশীজনের অংশগ্রহণে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।  

নাটক টি লিখেছেন ও নির্মাণ করেছেন সরকার হায়দার। এতে অভিনয় করেছেন সোহাগ সোহরাব ও রনি শিল। মিউজিক করেছেন : বাউল রইস উদ্দিন ও আনোয়ার হোসেন।  নাটকটিতে সেট ডিজাইন করেছেন হাজ্জাজ তানিন।  ব্যবস্থাপনা করেছেন : মুস্তাক আহমেদ, বদিউজ্জামান মিলন, ফাহিম আহমেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status