ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৪ ঘণ্টায় বর্জ্য পরিষ্কারের ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 1:05 PM

২৪ ঘণ্টায় বর্জ্য পরিষ্কারের ঘোষণা

২৪ ঘণ্টায় বর্জ্য পরিষ্কারের ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদ-উল-আজহা উপলক্ষে বর্জ্য অপসারণে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। ইনশাল্লাহ ২৪ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারিত হবে।

শনিবার (০১ আগস্ট) সকালে বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই আশাবাদ ব্যক্ত করেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে ঈদ-উল-আজহা উদযাপন করব, কোরবানি দেবো। কোরবানির পর পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, আমরা সে বর্জ্য দুপুর ২টা থেকে সম্পূর্ণরূপে অপসারণের কার্যক্রম হাতে নিয়েছি। ইনশাআল্লাহ গতবারের ন্যায় এবারও আমরা ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারব।

পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী কেউ ছুটিতে নেই জানিয়ে এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ করেন মেয়র ব্যারিস্টার শেখ তাপস

মহামারি করোনার বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করে এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস সাংবাদিকদের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, যেহেতু অন্যান্যবারের ন্যায় এবার রাষ্ট্রীয় অনুষ্ঠান আচার-অনুষ্ঠান পালিত হচ্ছে না, তাই, আমি গণমাধ্যমের সহযোগিতায় তাঁদেরকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

ডিএসসিসি মেয়র আরও বলেন, অত্যন্ত সুন্দর, সুশৃংখলভাবে হাট পরিচালিত হয়েছে। হাট পরিচালনার পর আমরা রাত ১২.০১টা থেকে কোরবানির পশুর হাট-কেন্দ্রিক বর্জ্য অপসারণ শুরু করেছি। ইতোমধ্যে পশুর হাটের প্রায় শতভাগ বর্জ্য অপসারণ করতে আমরা সক্ষম হয়েছি।

উল্লেখ্য, নামাজ শেষে বায়তুল মোকাররমের খতিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট কাল রাত্রিতে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য-দীর্ঘায়ু এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অন্যান্যের মধ্যে ধর্ম সচিব মোঃ নূরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা শাহ্ মোঃ ইমদাদুল হক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ,  ডিএসসিসি সচিব আকরামুজ্জামান প্রমুখ ডিএসসিসি মেয়রের সাথে ঈদের প্রথম জামাতে  নামাজ আদায় করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status