ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সারা দেশে ৫০০ নদী খননের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 31 July, 2020, 10:06 PM

সারা দেশে ৫০০ নদী খননের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশে ৫০০ নদী খননের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, উজানের দেশে আগামী কয়েক দিনে ভারি বৃষ্টি না হলে বাংলাদেশে নদ-নদীর পানি কমবে। দেশে খুব শীঘ্রই বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

তিনি আরও বলেন, নদ-নদীর পানি নেমে গেলে স্বস্তি ফিরে আসবে। দেশের ৬৪ জেলায় ৪৩২টি খাল খননের কার্যক্রম চলছে। নানা কারণে এটি বিলম্বিত হয়েছে। খাল খনন শেষ হলে সারা দেশে ৫শ’ নদী খননের কাজ শুরু হবে। এই কার্যক্রম শেষ হলে বন্যার সময় নদ-নদীতে পানির ধারণ ক্ষমতা আগের চেয়ে বাড়বে। তখন নদ-নদীতে পানি বাড়লে প্লাবনের তীব্রতা বর্তমানের চেয়ে কমবে।

শুক্রবার বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা ও আড়িয়ালখাঁ নদীর বিভিন্ন স্থান পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status