ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যাত্রী নেই, ছাগল নিয়েই চলল দূরপাল্লার বাস!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 31 July, 2020, 10:12 PM

যাত্রী নেই, ছাগল নিয়েই চলল দূরপাল্লার বাস!

যাত্রী নেই, ছাগল নিয়েই চলল দূরপাল্লার বাস!

অপেক্ষামান দূরপাল্লার বাস যাত্রীর জন্য অপেক্ষা করলেও কোনো যাত্রী পায়নি বাসের হেলপার। এ অবস্থায় দলে দলে ছাগল উঠিয়ে বাস ভর্তি করে ময়মনসিংহ থেকে চট্রগ্রামমুখী যাত্রা শুরু করে 'আশেকাণে হাওলাপুরি' নামে একটি চট্রগ্রাম নৈশকোচ। আজ শুক্রবার রাত ৮টার পর এ ধরনের দৃশ্য চোখে পড়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সদর বাসস্ট্যান্ডে।

কাছে গিয়ে দেখা যায়, ৪টি দলে ৭০টি ছাগল বেঁধে রাখা হয়েছে বাসস্ট্যান্ডের পাশে। চট্রগ্রামগামী বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকে যাত্রীর অপেক্ষায়। ঘণ্টাখানেক অপেক্ষার পরেও কোনো যাত্রী না পাওয়ায় দরকষাকষি হয় ছাগলের পাইকারদের সাথে। বেলাল মিয়া নামে বাসচালক পাইকার আবুল হোসেন, রমজান ও শেখ চাঁনের সাথে প্রতি ছাগল ৫০ টাকা ভাড়া ধার্য করে বাসের ভিতরেই দলে দলে উঠানোর নির্দেশ দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ছাগল উঠানো শেষ হলে দুইটি সীটে গিয়ে বসেন দুই জন যাত্রী।

 

তাঁরা জানান, কম টাকায় গন্তব্যে পৌঁছা যাবে সেই জন্যই ছাগলেই সাথে যাত্রা শুরু করলেন। ছাগল উঠানো শেষে ভিতরে গিয়ে দেখা যায় ছাগলগুলো ভিতরে সারিবদ্ধভাবে থাকলেও অনেক ছাগল খালি সিট দখল করে আছে।

বাসচালক বেলাল বলেন, কি করবো স্যার, ময়মনসিংহ থেকে ছেড়ে এসেছি যাত্রীবিহীন। নান্দাইলে এসে  দুইজন যাত্রী পাওয়া গেলেও নির্ধারিত ভাড়া দিতে রাজী হয়নি। তাই খালি যাওয়ার চেয়ে ছাগল নিয়েই রওনা হলাম। পাওয়া যাবে প্রতি ছাগলের ৫০ টাকা ভাড়া। সেই টাকার কিছু অংশ দিয়ে তেল খরচ বাকিটা ভাগাভাগি করে নেওয়া যাবে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status