ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেজাল মদপানে ২১ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 July, 2020, 7:06 PM

ভেজাল মদপানে ২১ জনের মৃত্যু

ভেজাল মদপানে ২১ জনের মৃত্যু

ভারতের পাঞ্জাবের কয়েকটি জেলায় বিষাক্ত মদ খেয়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। ঘটনা অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমারিন্দর সিং। পরে এক টুইট বার্তায় দায়ীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

বলেন, অমৃতসর, গুরদাসপুর এবং তারন তারানে সন্দেহজনক ভেজাল মদ খেয়ে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এসএসপি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কমিশনার, জলন্ধর বিভাগ এ তদন্ত পরিচালনা করবে। দোষী সাব্যস্ত কাউকে রেহাই দেওয়া হবে না।’

সরকারি বিবৃতিতে বলা হয়, অমৃতসর, বাতালা এবং তারন তারান জেলায় বুধবার রাতে মৃত্যুর এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই রাতে অমৃতসর জেলার মুছল ও টাঙ্গরা গ্রামে ৫ ব্যক্তি মারা যান। যার মধ্যে মুছলের ৪ জন।

স্থানীয়রা বার্তা সংস্থা এএনআইকে জানান, গ্রামের কিছু মানুষ তাদের বাড়িতে অবৈধভাবে মদ তৈর করে। পুলিশের কাছে অভিযোগ থাকার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানানো হয়।

মৃত্যুর ঘটনা তদন্তে জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status