|
প্রাইম ব্যাংক ও কেনসো-ইউজেনের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
নতুন সময় ডেস্ক
|
![]() প্রাইম ব্যাংক ও কেনসো-ইউজেনের মধ্যে অংশীদারিত্ব চুক্তি রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম ভিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা প্রায়োরিটি গ্রাহকরা কেনসো, ইউজেন ঢাকা ও ইউজেন ওয়াটারফ্রন্ট-এর বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। এতে তাদের জীবনধারাভিত্তিক সেবার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও দায় এবং সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং কেনসো, ইউজেন ঢাকা ও ইউজেন ওয়াটারফ্রন্ট-এর ব্যবস্থাপনা অংশীদার আমিনাহ আলভী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নাহরিন কাইয়ুম, নারী ব্যাংকিং নীরা’র ব্যবসা উন্নয়ন ও প্রস্তাবনা ব্যবস্থাপক ফাতেমা আক্তার নাজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
