ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
হজে নিরাপত্তায় প্রথমবারের মতো নারী পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 July, 2020, 2:07 PM

হজে নিরাপত্তায় প্রথমবারের মতো নারী পুলিশ

হজে নিরাপত্তায় প্রথমবারের মতো নারী পুলিশ

সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র হজে নিরাপত্তার কাজে প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশটির সরকার গত বছরই  ঘোষণা করেছে, পুরুষের পাশাপাশি নারীরাও সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর কাজে যোগ দিতে পারবে। খবর আরব নিউজের।

ধর্মীয় অনুষ্ঠানেও সৌদি নারীদের নিরাপত্তার দায়িত্বে কাজ করার অনুমতি দেয়া হয়। তবে এবারই প্রথম হজের নিরাপত্তার কাজে নারী পুলিশ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। করোনা মহামারির কারণে এ বছর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে।

আল আখবারিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো হজের নিরাপত্তায় দায়িত্ব পালন করা নারী পুলিশ কর্মকর্তা আফনান আবু হোসেইন বলেন, আমাদের দেশে হজের সময়টা খুবই ব্যস্ত একটা সময়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হজ ও ওমরাহবিষয়ক অধিদফতরের মহাসচিব সারি আসিরি বলেন, হাজীদের প্রতিটি গ্রুপে একজন করে দলনেতা আছেন, যিনি তাদের সামাজিক নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন। প্রতিটি গ্রুপের জন্য আলাদা চিকিৎসক নিযুক্ত করা হয়েছে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status