|
গাজীপুরে কমছে হাম রোগীর চাপ, ২৪ ঘণ্টায় ভর্তি ১৪
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে কমছে হাম রোগীর চাপ, ২৪ ঘণ্টায় ভর্তি ১৪ হাসপাতাল সূত্রে জানা গেছে, ২২ মে ২০২৬ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০৩ জন। এ সময়ে মারা গেছেন ২ জন রোগী। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৪ জন হাম রোগী। এর মধ্যে শিশু ১২ জন এবং প্রাপ্তবয়স্ক ২ জন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ৫২ জন হাম আক্রান্ত রোগী। চিকিৎসকরা জানান, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপিড়কের ঘটনায় শিক্ষককে বরখাস্ত ,আনন্দ মিছিল
বাগমারায় লীজের মেয়াদ শেষেও দীঘি দখলে রাখার অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
