ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবারো আত্মহত্যা ভারতীয় অভিনেতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 July, 2020, 2:02 PM

আবারো আত্মহত্যা ভারতীয় অভিনেতার

আবারো আত্মহত্যা ভারতীয় অভিনেতার

বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর পরও থেমে নেই শোবিজ পাড়ায় একের পর এক তারকার মৃত্যু। এবার আত্মহত্যা করলেন মারাঠি অভিনেতা আশুতোষ ভাকরে।

মহারাষ্ট্রের নানদেদ শহরে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এই অভিনেতা। মাত্র ৩২ বছর বয়সেই নিজেকে শেষ করলেন অভিনেতা। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি এখনও।

নানদেদের গণেশ নগর এলাকায় আশুতোষের ফ্ল্যাট ৷ সেখানেই তার ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে অভিনেতার মৃতদেহ ৷

করোনার জেরে দেশজুড়ে লকডাউন ৷ তাতে সমস্যায় পড়ছেন সব ইন্ডাস্ট্রির মানুষই।

আশুতোষের আত্মহত্যার কারণ অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

যদিও পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তিনি। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন আশুতোষ ৷ যেখানে উঠে এসেছে একজন অবসাদগ্রস্ত মানুষ কেন আত্মঘাতী হন, তার কারণ।

আশুতোষের স্ত্রী ময়ূরী দেশমুখও মারাঠি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ৷ ২০১৬ সালে তাদের বিয়ে হয় ৷ বিয়ের মাত্র চার বছরের মধ্যেই আত্মহত্যার চরম সিদ্ধান্ত আশুতোষের।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status