ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি চেয়ারম্যান কামাল নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 July, 2020, 1:59 PM

বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি চেয়ারম্যান কামাল নিহত

বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি চেয়ারম্যান কামাল নিহত

বাগেরহাটে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫৬) নামে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। তিনি খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে জেলার রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে নিয়ে আসলে সেখানে কামালের মৃত্যু হয়।

রামপাল থানার পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।

নিহত মোস্তফা কামাল ওরফে মিনা কামাল রূপসা উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে এবং রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং যুবলীগের নেতা ছিলেন। কামালের বিরুদ্ধে ৯টি হত্যাসহ ২৫টির উপরে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, মাদক ব্যবসায়ীদের গোপন বৈঠকের খবর পেয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে বাবুর বাড়ি এলাকায় গেলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। এক পর্যায়ে সশস্ত্র মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে গুরুত্বর আহত অবস্থায় মিনা কামালকে পাওয়া যায়। পরে মিনা কামালকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫০০ পিস ইয়াবা, একটি চাকু ও নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করে র‌্যাবের সদস্যরা।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, আমরা ঝনঝনিয়া হাসপাতাল থেকে কামালের মরদেহ উদ্ধার করেছি। সুরহাতল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। র‌্যাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status