ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতকে পেছন থেকে ছুরি মেরেছে পাকিস্তান: মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 6:22 PM

ভারতকে পেছন থেকে ছুরি মেরেছে পাকিস্তান: মোদি

ভারতকে পেছন থেকে ছুরি মেরেছে পাকিস্তান: মোদি

কার্গিল যুদ্ধের ২১তম বার্ষিকীতে ভারতের সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময়ে তিনি বলেন, পাকিস্তানের প্রতি ভারত যখন বন্ধুত্বের হাত বাড়িয়েছিলো তখন পেছন থেকে ছুরি মেরেছিলো পাকিস্তান।

রোববার ভারতের রেডিওতে সম্প্রচারিত ‘মন কি বাত’ অনুষ্ঠানে কার্গিল বিজয় দিবসের ২১তম বার্ষিকীতে নিহত সেনাদের কথা স্মরণকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী মোদি।

তিনি বলেন, পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা করেছিলো। পাকিস্তান ভারতীয় মাটি দখলের চেষ্টা করার সাহস দেখিয়েছে। তবে আমাদের বীর সেনারা তার যোগ্য জবাব দিয়েছে। তাদের আত্মত্যাগে দেশের সার্বভৌমত্ব অটুট রয়েছে। ওইসব সেনাদের সাহস আমাদের অনুপ্রেরণা জোগায়।

মোদি বলেন, ওই সময়ে ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নতি করার জন্য চেষ্টা করছিলো। তবে যেমনটি কথায় বলা হয় যে, দুষ্টদের স্বভাবই হচ্ছে বিনা কারণে সকলের সঙ্গে লড়াই করা। এই প্রকৃতির লোকেরা সেসব মানুষেরও ক্ষতি করার চেষ্টা চালায় যারা তার ভালো করার চেষ্টা করে। সে কারণেই ভারতের পক্ষ থেকে সম্পর্কের উন্নতি করার প্রচেষ্টা সত্ত্বেও পাকিস্তান ভারতকে পেছন থেকে ছুরি মেরেছে।

ভারতের সশস্ত্র বাহিনীর সাহসের জন্য তাদের ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, কার্গিল যুদ্ধে ভারত প্রচুর শক্তি প্রদর্শন করেছে। সূত্র- এনডিটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status