ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাইক্রোবাসের ধাক্কায় অটোরচালকসহ নিহত ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 July, 2020, 6:20 PM

মাইক্রোবাসের ধাক্কায় অটোরচালকসহ নিহত ২

মাইক্রোবাসের ধাক্কায় অটোরচালকসহ নিহত ২

গাইবান্ধার পলাশবাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদি। রোববার দুপুর ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ি উপজেলার মহেশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি জানান, বগুড়াগামী একটি মাইক্রোবাস মহেশপুর এলাকায় পৌঁছালে একটি অটোকিশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে অটোরিকশা থেকে চালক শাফি মিয়া এবং দাদির কোলে থাকা শিশু নাহিদ ছিটকে পড়ে। একপর্যায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাফি ও নাহিদের।

শাফি মিয়ার বাড়ি পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার। নিহত শিশু নাহিদ মিয়া সাদুল্যাপুর উপজেলার জানিপুর গ্রামের সোহেল মিয়ার ছেলে। শিশুটির দাদির নাম মমতা বেগম।

পলাশবাড়ি থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি। শিশুর দাদি মমতাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status