ঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে বজ্রপাতে একই পরিবারের ৬ জন হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর সকালে সাজেক ইউনিয়নের ডানে বাইবাছড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বৃষ্টির সময় পরিবারের সদস্যরা ঘরের ভিতরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহত ব্যক্তির নাম উজ্জল চাজমা বয়স ৩ মাস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাঘাইহাট ৪ নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা জানান, বজ্রপাতের ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এদিকে পাহাড়ি এলাকায় চলমান বৈরী আবহাওয়ার কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্হানীয় প্রশাসন।
বজ্রপাতে যারা আহত হয়েছেন তারা হলেন (১) প্রদীপ চাকমা (৬৪) (২) মায়ারানি চাকমা (৪৮) ৩ নিজুম চাকমা (৩) ৪ জেরিন চাকমা ১৫, রেশমি চাকমা ২৮