ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোরবানির টাকা গরীব-দুঃখীদের বিলিয়ে দেবেন সারিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 6:27 PM

কোরবানির টাকা গরীব-দুঃখীদের বিলিয়ে দেবেন সারিকা

কোরবানির টাকা গরীব-দুঃখীদের বিলিয়ে দেবেন সারিকা

জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই মধ্যে ৮টি নাটকে অভিনয় করেছেন তিনি। এবারের ঈদে এই অভিনেত্রী কোরবানি দেবেন না। সেই টাকা গরীব-দুঃখীদের মাঝে বিলিয়ে দেবেন সারিকা।

এ বিষয়ে সারিকা বলেন, যখন থেকে উপার্জন করি সেই সময় থেকেই কোরবানি দিয়ে আসছি। তবে এবারই মনে হয় ব্যতিক্রম হবে। করোনা এই সময়ে কোরবানি টাকা গরিব-অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিতে চাই। ঈদের আগেই এ টাকা পৌঁছে দেব।

এবারের ঈদে সারিকাকে দেখা যাবে পরিচালক তপু খান, ফজলুর সেলিম, নঈম ইমতিয়াজ নেয়ামুল, রাকেশ বসু, চয়নিকা চৌধুরী, আওরঙ্গজেব ও সৈয়দ শাকিল নির্মিত নাটকে।

এদিকে ঈদের এক সপ্তাহ পর থেকে নিয়মিতই নাটক-টেলিফিল্মে কাজ করবেন সারিকা। বর্তমানে নির্মাতা প্রযোজকদের সঙ্গে সেভাবেই কথা বলছেন এই অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status