রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ৫ হাজার ৭৬৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১২ হাজার ছাড়ালো।
রোববার রুশ জরুরি বিভাগ তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১২ হাজার ৪৮৫ জন। মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৬৯ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ২৫০ জন।