ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
উল্লাপাড়ায় ডাকাত দলের ৪ সদস্য আটক
আল-আমিন
প্রকাশ: Sunday, 26 July, 2020, 11:07 AM

উল্লাপাড়ায় ডাকাত দলের ৪ সদস্য আটক

উল্লাপাড়ায় ডাকাত দলের ৪ সদস্য আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
 
শুক্রবার দুপুরে উল্লাপাড়া মডেল থানার এক বিজ্ঞপ্তি জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) উল্লাপাড়ায় যৌথ অভিযান পরিচালন করে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো,উল্লাপাড়া পৌরসভার ঘাটিনা গ্রামের আবুল কাসেমের ছেলে,মেহেদী হাসান,মৃত বিশা প্রাঃ এর ছেলে সিদ্দীক,ফরিদুল ইসলামের ছেলে, রাশেদুল ইসলাম ও সলপ ইউনিয়নের মৃত খন্দকার মোতালেব হোসেনের ছেলে মিঠু।

এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার এস আই মোশারফ হোসেন ঘটনার সত্যতা  নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস এর নেতৃত্বে সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ০২ টি ছুরি ০১ টি এন্টিকাটার  ও ডাকাতির সরঞ্জমাদি সহ ছিনতাইকৃত  মোবাইল সেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য,  গত ১০/০৫/২০ তারিখ রাতে উল্লাপাড়া উপজেলার  মাটিকোড়া গ্রামের ফাঁকা ব্রীজের উপর এস এস এস  এনজিওর অফিসার ও তার সঙ্গীয় মেহেদীকে কতিপয় ডাকাত আটকিয়ে তাদের মোটরসাইকেল , মোবাইল টাকা ছিনিয়ে নেওয়ার সময় তারা চিৎকার শুরু করলে ডাকাতরা এনজিও অফিসারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পেটের দুইপাশে হাতে সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি গুরুতর ত জখম হয়েছিলেন ।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status