ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভয়ভীতি দেখিয়ে নিজ কন্যাকে ধর্ষণ করেন বাবা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 July, 2020, 10:30 AM

ভয়ভীতি দেখিয়ে নিজ কন্যাকে ধর্ষণ করেন বাবা!

ভয়ভীতি দেখিয়ে নিজ কন্যাকে ধর্ষণ করেন বাবা!

কুমিল্লার লাকসামে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম সুমন মিয়া (৪৫)। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রামে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, মেয়েটির বাবা ভয়ভীতি দেখিয়ে গত কয়েক মাস যাবত তাকে ধর্ষণ করে আসছিল। পরিবারে তার সৎ মা রয়েছে। এতে সে বাঁচার  জন্য সৎ মায়ের মায়ের সহযোগিতা চেয়েও বাঁচতে পারেনি। প্রতিবাদ করলে তাকে মারধর করে বেঁধে রাখত। তাই সে থানায় আশ্রয় নেন।

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, ওই মেয়ে স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে বৃহস্পতিবার দুপুরে তার পিতার বিরুদ্ধে থানায় ধর্ষণের লিখিত অভিযোগ করে।

ওই মেয়ের বাবার সাথে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে। বর্তমানে সুমন তৃতীয় স্ত্রী নিয়ে সংসার করছেন। সে পেশায় মৎস্য ব্যবসায়ী।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status